রংপুরঃ জেলার তারাগঞ্জ উপজেলার বরাতী উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী, নিরাপত্তা কর্মীসহ তিনটি পদে নিয়োগ পরীক্ষা নিতে এসে স্থানীয় লোকজনের প্রতিরোধে ডিজির প্রতিনিধি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা দুই ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেখা না গেলেও তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে বিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেন তারা। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী ম্যানেজিং কমিটির সভাপতিকে না জানিয়ে নিয়োগ বাণিজ্য করে অতি গোপনে শনিবার বিদ্যালয়েই নিয়োগ পরীক্ষার দিন ধার্য করেন। বেলা ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা হক ও ডিজির প্রতিনিধি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফা কামাল তিনটি পদের জন্য নিয়োগ পরীক্ষা নিতে বিদ্যালয়ের গেটে আসা মাত্রা স্থানীয় লোকজন মূল গেটে তালা ঝুলিয়ে দিয়ে প্রধান শিক্ষক সেকেন্দার আলীর অপসারণের দাবিতে বিক্ষোভ করেন এবং উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রেহেনা হক ও ডিজির প্রতিনিধি মোস্তাফা কামালকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় প্রধান শিক্ষকের লোকজন ও স্থানীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক সেকেন্দার আলী মুঠোফোনে বলেন, নিয়োগ পরীক্ষা নিতে এসে শিক্ষা কর্মকর্তা ও ডিজির প্রতিনিধি স্থানীয় লোকজনের হুরহাঙ্গামায় চলে গেছেন। একথা বলে তিনি ফোন কেটে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা হক বলেন, ‘আমিসহ ডিজির প্রতিনিধি হিসাবে ওই বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা নিতে গিয়ে জনরোষে পড়েছিলাম। কয়েক ঘণ্টা অপেক্ষার পরও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেননি। বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
