এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম বর্ষের ফল প্রকাশ

অনলাইন ডেস্ক :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুলজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক কউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ২৯টি বিষয়ের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.nu.ac.bd এবং www.nubd.info) থেকে ফলাফল জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার আপত্তি বা অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসে মধ্যে স্ব স্ব কলেজের অধ্যক্ষের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে জানাতে হবে। ওই সময়ের মধ্যে না জানালে পরবর্তীতে কোনো আপত্তি বা অভিযোগ কোনোভাই গ্রহণযোগ্য হবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.