অনলাইন ডেস্ক :
১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে মৌখিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইনে প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/admitcard/index.php) ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ক্লিক করুন:
দ্রুত সময়ে ১৫তম নিবন্ধনে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গ্রহণে বোর্ড সংখ্যা বাড়ানো হয়েছে। এ পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পলীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৩৪৫ জন।এর মধ্যে স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল পর্যায়-২ এ ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৬০৭ জন প্রার্থী রয়েছেন। বন্ধের দিন ছাড়া অফিস কার্যদিবসগুলোতে মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল