আগামী ১২ নভেম্বর থেকে ১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হবে। চলবে ৩১ নভেম্বর পর্যন্ত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের টেলিটক বিডি লি. এর মাধ্যমে এসএমএস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীরা http://ntrca.teletalk.com.bd/ এবং http://www.ntrca.gov.bd/ এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তবে কোনো পরীক্ষার্থী যদি তার মোবাইল হারানোর কারণে ইউজার আইডি ও পাসওয়াড ভুলে যান; তাহলে এনটিআরসিএ অফিসে যোগাযোগ করে তা সংগ্রহ করে নিতে পারবেন।
এর আগে গত ১৯ এপ্রিল ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে গত ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে গত ২২ অক্টোবর ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
লিখিত পরীক্ষার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছিল ১৩ হাজার ৩৪৫ জন। এর মধ্যে স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল-২ পর্যায়ে ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে এক হাজার ৬০৭ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল