এইমাত্র পাওয়া

ঢাবি ‘খ’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আগামীকাল সোমবারের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে।

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১৬ নভেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত মেধাক্রম ১ থেকে ৬০০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরদিন ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে মেধাক্রম ৬০১ থেকে ১২০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। ১৮ নভেম্বর মেধাক্রম ১২০১ থেকে ১৮০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে এবং ১৯ নভেম্বর মেধাক্রম ১৮০১ থেকে ২৪০০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তির সাক্ষাৎকার কলা অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত ও নৃত্যকলা বিষয়ে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.