এইমাত্র পাওয়া

পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরিতে স্থায়ী করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  বিসিএস পুলিশ ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে সরকারি চাকরিতে স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তারা বিসিএস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর সংশ্লিষ্ট শর্তাবলি পূরণ করায় নামের পার্শ্বে বর্ণিত তারিখ থেকে তাদের চাকরি স্থায়ী করা হলো। তাদের চারজন সহকারী পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার।

স্থায়ী হলেন যারা- পাবনার সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম (বিপি-৮৭১৬১৭৮৩৯৫), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান (বিপি-৮৬১৮২২০৪৯৬), উত্তরার ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (বিপি-৯১১৮২২০৫৪২), পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালিউল ইসলাম (বিপি-৯০১৮২০৫৮৫), নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি (বিপি-৮৭১৮২২০৫২৯)।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.