মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরির সুযোগ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ  সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১০ জুলাই থেকে আবেদন শুরু হবে।

পদের নাম: সিপাই।

পদ সংখ্যা: ৩১৩টি।

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

উচ্চতা: পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৮ মিটার। মহিলা: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি বা ১.৫৭ মিটার। বুকের মাপ: উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সে. মি.। সম্প্রসারিত: ৩২ ইঞ্চি বা ৮২ সে. মি.। ওজন: পুরুষ ৫০ কেজি, মহিলা ৪৬ কেজি। প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

বয়সসীমা: ১০ জুলাই তারিখে বয়স সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।

নিয়োগ পদ্ধতি: নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।

বেতন: গ্রেড-১৭ (১০০০-২১৮০০ টাকা)

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই। (বিকাল ৫টা)

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.