পাঁচ দেশে দূত পরিবর্তন করল বাংলাদেশ

ঢাকাঃ  পাঁচ দেশে দূত পরিবর্তন করেছে বাংলাদেশ। দেশগুলো হলো- ইথিওপিয়া, ইতালি, মালয়েশিয়া, মিশর ও ভিয়েতনাম। বৃহস্পতিবার ( ৬ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

ভিয়েতনামে নিযুক্ত রাষ্ট্রদূত সামিনা নাজকে মিসরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত করা হয়েছে। তিনি এ পদে রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। সামিনা নাজ এর আগে মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

সিকদার বদিরুজ্জামানকে ইথিওপিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি এই পদে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

ভিয়েতনামে মো. লুৎফর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। মালয়েশিয়ায় নিয়োগ পেয়েছেন মো. শামীম আহসান। তিনি ইতালিতে ছিলেন। ইতালিতে নিয়োগ পেয়েছেন মো. মনিরুল ইসলাম।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.