এইমাত্র পাওয়া

টিসি নিয়ে কলেজ পরিবর্তন করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বোর্ড টিসি নিয়ে কলেজ পরিবর্তন করে ঢাকা বোর্ডের আওতাধীন বিভিন্ন কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হয়। আগামী ১২ জুলাই পর্যন্ত বিটিসির মাধ্যমে ওই শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

ঢাকা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে চিঠি বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর অধ্যক্ষদের পাঠানো হয়েছে। বৃহস্পতিবার চিঠিটি প্রকাশ করা হয়।

গত ৪ জুলাই ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেক মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে বিটিসির মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণিত ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অনলাইনে ইএসআইএফ ফরম পূরণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে বলেছে ঢাকা বোর্ড।

চিঠিতে আরো বলা হয়, এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ বিটিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদর রেজিস্ট্রেশন করতে না পারলে উদ্ভুত জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.