১৭তম শিক্ষক নিবন্ধন: খাতা মূল্যায়নের নম্বর অ্যান্ট্রির কাজ চলছে

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আগামী আগস্ট মাসে প্রকাশ করা হতে পারে। এর অংশ হিসেবে খাতা মূল্যায়নের নম্বর অ্যান্ট্রিসহ প্রয়োজনীয় কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

গতকাল গণমাধ্যমকে এ তথ্য জানান এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান।

তিনি বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা শিক্ষকেরা মূল্যায়ন শেষে পাঠানো শুরু করেছেন। এখন নম্বর অ্যান্ট্রিসহ প্রয়োজনীয় কাজ চলছে। আশা করছি, আগামী আগস্ট মাসে লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে। এরপর মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে।

প্রসঙ্গত, গত ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী। গত ৫ মে অনুষ্ঠিত স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৭ হাজার ২৭৪ জন। আর ৬ মে অনুষ্ঠিত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন ৪৭ হাজার ৫৬০ জন। প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেলেও ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী এ পরীক্ষা দিয়েছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.