শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত দুটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই অধিদপ্তরে ১৭তম গ্রেডে ৩৬৯ জন পুরুষ ও নারী কারারক্ষী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১০ আগস্ট।
১. পদের নাম: কারারক্ষী
পদসংখ্যা: ৩৫৫
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। উচ্চতা ১ দশমিক ৬৭ মিটার, বুকের মাপ ৮১ দশমিক ২৮ সেন্টিমিটার, ওজন ৫২ কেজি। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধু বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড–১৭)
২. পদের নাম: কারারক্ষী (নারী)
পদসংখ্যা: ১৪
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। উচ্চতা ১ দশমিক ৫৭ মিটার, বুকের মাপ ৭৬ দশমিক ৮১ সেন্টিমিটার, ওজন ৪৫ কেজি। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধু বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
প্রার্থীর বয়স ২০২৩ সালের ৩০ জুন ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স ২১ বছর (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর) অতিক্রান্ত হয়নি, তাঁরাও আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
অনলাইনে আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
