থানা শিক্ষা অফিসার পদে চাকরি

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদফতর ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) নিয়োগ দেবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ৩১ জুলাই ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও)

পদসংখ্যা: ১৫৯
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

যোগ্যতা: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি। বিভাগীয় প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোনও শিক্ষককে বোঝানো হয়েছে।

বয়সসীমা: বিভাগীয় প্রার্থীদের বয়স ৪৫ বছর হলেও আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ৫০০ টাকা।

আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.