এইমাত্র পাওয়া

চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

ঢাকাঃ বাংলা সনের হিসাবে এখন আষাঢ়ের বর্ষা বাদলের মৌসুম। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ৪৮ ঘণ্টায় দেশের ৪টি বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার( ৪ জুলাই) আবহাওয়াবিদ মো.বজলুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে মঙ্গলবার ( ৪ জুলাই) বিকাল ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারি (৮৯ মি.মি. বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.