এইমাত্র পাওয়া

বন্যা, ঝড় ও সাগরে নিম্নচাপের আভাস

ঢাকাঃ জুলাইয়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে একটি বিজলিসহ বজ্রঝড় হতে পারে। আর সারা দেশে তিন থেকে পাঁচটি হালকা বজ্রঝড় হতে পারে।

চলতি মাসের জন্য দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, জুলাই মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বিজলিসহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। সেই সঙ্গে সারা দেশে তিন থেকে পাঁচ দিন বিজলিসহ হালকা বজ্রঝড় হতে পারে।

এ ছাড়া দেশে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অপরদিকে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.