শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো: শাহরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ সনাতনী কল্যাণ সংঘ।
সংগঠনটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৮ জুন নীলফামারী সদরের টুগামারী ইউনিয়নের দাউদ গ্রামের বাসিন্দা বীরেন্দ্রনাথ এর মেয়ে রুপালি রায় নিখোঁজের সংবাদটি থানায় সাধারণ ডায়েরি করেন রুপালির ভাই সুশীল। বিষয়টি সুশীল রায় বাংলাদেশ সনাতনী কল্যাণ সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকে জানান।
ঘটনাটি অবহিত হবার পর গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করেন। সংশ্লিষ্ট থানার ওসি খাঁন মোঃ শাহরিয়ার এর আন্তরিক চেষ্টায় ঢাকার সাভার থেকে ভিকটিমকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক সুমন ভট্টাচার্য্য বলেন, প্রশাসন সব সময় আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট ভুমিকা পালন করেন। কিন্তু কোনো ঘটনা সংগঠিত হলে প্রত্যেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় না তুলে স্হানীয় প্রশাসনের উপর আস্থা রাখা দরকার। কোনো কারণে প্রশাসনের গাফিলতি দেখা দিলে ক্রম অনুসারে উর্দ্ধতন কর্মকর্তাকে অবহিত করা এবং শেষ পর্যায়ে একটি আন্দোলনের যৌক্তিক বাস্তবতা দেখা যায়।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, এমন শত ঘটনা স্হানীয় পুলিশ প্রশাসন দ্রুত সময়ের মধ্যে সমাধান করেছেন, কিন্তু কখনও আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি না। হয়তো অনেকে বলতে পারেন এগুলো তাদের দায়িত্ব। এরপরও আমাদের অভিভাবকের দায়িত্ব সন্তানকে লালন পালন করা, এ জন্য আমরা কৃতজ্ঞ থাকি। কৃতজ্ঞতা প্রকাশ হীনমন্যতার প্রকাশ হতে পারে না।
এ জন্য সংগঠনটি এখন থেকে প্রকাশিত সংগঠিত ঘটনা ও সমাধানের সময় বিবেচনা পূর্বক সংশ্লিষ্ট প্রশাসনকে সন্মান সূচক পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
