এইমাত্র পাওয়া

স্কুলের বারান্দা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নড়াইলঃ জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৭০ বছর।

স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধকে বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের বারান্দায় থাকতে দেখা গেছে। তাকে দেখে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন জানান, সোমবার বিদ্যালয় ভবনের বারান্দায় বয়োবৃদ্ধের মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে অবগত করেন। পরবর্তীতে নলদী পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.