এইমাত্র পাওয়া

বিশ্বসেরাদের তালিকায় নোবিপ্রবির ২০৪ গবেষক

নোয়াখালীঃ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০৪ জন গবেষক। গবেষক ও বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে।

জানা গেছে, অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স প্রকাশিত ওয়ার্ল্ড সায়েন্টিস্ট র‍্যাঙ্কিং ২০২৩-এ বাংলাদেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ২৭৬ জন গবেষক জায়গা পেয়েছে।

বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পাওয়া নোবিপ্রবির সেরা ১০ গবেষক হলেন, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ফার্মেসি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. শহীদ সারোয়ার ও ড. অভিজিত দাস, অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ আব্দুল মমিন সিদ্দিকী, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. মো. আবদুস সালাম, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ড. আব্দুল কাইয়ুম মাসুদ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক শোভন ভট্টাচার্য এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোহাম্মদ মাহবুব কবির।

ওয়ার্ল্ড সায়েন্টিস্ট র‍্যাঙ্কিং ২০২৩ সূত্রে জানা গেছে, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ৫৩২ জন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৫০৭ জন ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৩৯৫ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ২৪২ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৩০ জন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০৪ জন গবেষক, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৭৭ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৭২ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১২৪ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৯৫ জন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৭৪ জন শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় জায়গা পেয়েছেন। এ ছাড়াও পুরো বাংলাদেশের ১৮০ বিশ্ববিদ্যালয় থেকে ৯ হাজার ২৭৬ জন গবেষক জায়গা পেয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.