ঢাকাঃ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ১০ জন আহত এবং একজন নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আব্দুল মুহারি রয়টার্সকে বলেন, কম্পনের ফলে যোগকার্তা এবং মধ্য জাভা প্রদেশের অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা শতাধিক বাড়িঘর, কিছু অফিস, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধার সামান্য ক্ষতি হয়েছে।
ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, ২৫ কিমি (১৫ মাইল) গভীরতায় আঘাত হানা এই ভূমিকম্পটি ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল দ্বীপ যোগকার্তা অঞ্চলের পাশাপাশি পূর্ব ও মধ্য জাভা অঞ্চলের বেশ কয়েকটি শহরে অনুভূত হয়েছিল। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ইন্দোনেশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ায় তথাকথিত “প্যাসিফিক রিং অফ ফায়ার”, একটি অত্যন্ত সক্রিয় সিসমিক জোন যেখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয় এবং প্রচুর পরিমাণে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি তৈরি করে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
