ঢাকাঃ অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১১১ জন শিক্ষক। গত বছর এ সংখ্যা ছিল ৩২।
শুক্রবার (৩০ জুন) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯৭৭ টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫০ হাজার ৮শ’ ৫২ জন গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ১৮০ টি বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ১৬৫ জন গবেষক স্থান পেয়েছেন।
এডি সায়েন্টিফিক ইনডেক্সের এ তালিকায় সব গবেষককে ১২ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তালিকায় হাবিপ্রবির গবেষকদের মধ্যে ক্রমান্বয়ে প্রথম স্থানে রয়েছেন ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ক্যাটাগরিতে ফুড প্রেসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদ, দ্বিতীয় স্থানে অ্যানিমেল প্রডাকশন ক্যাটাগরিতে ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. উম্মে ছালমা, তৃতীয় স্থানে জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিফিং বিভাগের অধ্যাপক ডা. আব্দুল গাফফার মিয়া, চতুর্থ স্থানে রয়েছেন মাইক্রোবায়োলজি অ্যান্ড মলিকুলার জেনেটিক্স ক্যাটাগরিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল হক। পঞ্চম স্থানে রয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো শামীম হোসেন।
এ ছাড়া গবেষণায় বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু সাঈদ, ৭ম স্থানে, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাত হোসেন সরকার, ৮ম স্থানে ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ৯ম স্থানে জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান এবং ১০ম স্থানে রয়েছেন এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহ নুর কবির।
উল্লেখ্য যে, গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের এইচ-ইনডেক্স, আই১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে প্রতিবছর বিশ্বসেরা গবেষক ও সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইনডেক্স।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
