ঢাকাঃ মৌসুমী বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই চলমান বৃষ্টিপাত আরও তিন-চার দিন অব্যাহত থাকবে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৩৯ মিলিসহ নেত্রকোনায় ১০৫ মিলি, নিকলীতে ১০৩ মিলি এবং তেঁতুলিয়ায় ১০০ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
২৪ ঘণ্টায় দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৮৭ মিলি, রাজশাহীতে ৩০ মিলি, রংপুরে ৪৮ মিলি, ময়মনসিংহে ৭৭ মিলি, সিলেটে ৭৪ মিলি, চট্টগ্রামে ১৩৯ মিলি এবং বরিশালে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
যশোরে ৩৮ মিলি বৃষ্টি হলেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ ৩৩.৮ এবং সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
