ঢাকাঃ চলতি জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে ৭২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৪১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ জন।
শুক্রবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি জুন মাসে ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কেউ মারা যাননি। ঈদের দ্বিতীয় দিনেও হাসপাতালে ১ হাজার ২৮৯ জন রোগী ভর্তি ছিলেন।
এতে আরও বলা হয়, ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৪১ জন এবং অন্যান্য বিভাগে ৩৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৭ হাজার ৯৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৬ হাজার ৭৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৯৯ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৬৬২ জন। ঢাকায় ৫ হাজার ১০১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৫৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। মৌসুমের আগেই এত মৃত্যু এর আগে দেখেনি বাংলাদেশ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
