এইমাত্র পাওয়া

ফার্মগেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশ কনেস্টবল নিহত

ঢাকাঃ রাজধানীর ফার্মগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১ জুলাই) সকালের দিকে সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, নিহত কনস্টেবলের নাম মনিরুজ্জামান তালুকদার। তিনি তেজগা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুরে। ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে তেজগাঁও রেল স্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাচ্ছিলেন তিনি।

থানার ডিউটি অফিসার জানান, সকালে ৯৯৯ থেকে কল করে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে ছিনতাইকারী না অন্য কিছু সেটি এখনো নিশ্চিত নয় বলে তিনি জানান।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক জানান, বিষয়টি ছিনতাই না অন্য কিছু তা এখনো নিশ্চিত নই। খোঁজ-খবর নিয়ে জানা যাবে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.