সম্প্রতি ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। তাতে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কমলা রকেট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা কৌতুক অভিনেতার পুরস্কার দেয়া হয়েছে মোশাররফ করিমকে। একই বছর ‘পবিত্র ভালোবাসা’ ছবির জন্য অভিনেতা আফজাল শরীফও পাচ্ছেন সেরা কৌতুক অভিনেতার পুরস্কার।
অথচ মোশারর করিম যে চরিত্রটি ছবিটিতে প্লে করেছেন সেটা কমিডি চরিত্র নয়। তাহলে কোন বিচারে তাকে কমিডি চরিত্রে পুরস্কৃত করা হলো? প্রশ্ন সকল মোশাররফ করিম ভক্তদের। এখন আরও একটি প্রশ্ন উঠছে সবার মাঝ থেকে। এমতাবস্থায় মোশাররফ করিম জানালেন এ পুরস্কার নিচ্ছেন না তিনি।
বিষয়টি নিয়ে মোশাররফ করিম বলেন, কমলা রকেট চলচ্চিত্রের যে চরিত্রের জন্য আমাকে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছে আসলে সে চরিত্রটি কমেডির নয়। সেটি সিরিয়াস চরিত্র। তবে যদি চরিত্রটি কমিডির হতো তাহলে আমি এই পুরস্কার আনন্দের সঙ্গেই গ্রহণ করতাম।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
