মোস্তাফিজুর রহমান মোস্তাফা লালমনিরহাটপ্রতিনিধিঃউত্তরের সীমান্তেবর্তী লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কৃতি সন্তান মোঃ আতাউর রহমান প্রধান,বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড-এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হওয়ায় পাটগ্রাম উপজেলাবাসীর তাকে সংবর্ধনা প্রদান করেন।শুক্রবার বিকেলে উপজেলার বুড়িমারী মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত ৬ নং সেক্টর হেডকোয়ার্টারের স্মৃতি চিহ্ন বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আজ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ বিপিএম ও পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বাবুল উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তাহাজুল ইসলাম মিঠু সভাপতিত্ব করেন।পরিচয়-লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামে মরহুম আফতাব উদ্দিনের ছেলে মোঃ আতাউর রহমান প্রধান । ৫ ভাই ৪ বোনের মধ্যে তিনি চতুর্থ । বিবাহিত জীবনে স্ত্রী সহ এক ছেলে এক মেয়ে।চাকুরি জীবনে তিনি প্রথম সোনালী ব্যাংকের ম্যানেজার পদে লালমনিরহাট, রংপুর, হারাগাছ এলাকায় কর্মরত ছিলেনলালমনিরহাট জেলার কৃতি সন্তান রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান প্রধান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলে লালমনিরহাটবাসী ও বিভিন্ন সংগঠন তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ জানান, রূপালী ব্যাংকের কর্মদিবস শেষ করে তিনি সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।প্রসংগত: ০৯ নভেম্বর রংপুর প্রাইম মেডিকেল কলেজ অডিটরিয়ামে বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক লিমিটেডের আয়োজনে মোঃ আতাউর রহমান প্রধান, সোনালী ব্যাংক লিমিটেড-এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, জাতীয় পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল