চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। যা গত অর্থবছরের চেয়ে ২৩ কোটি টাকা বেশি।
গতকাল বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির ৫৯তম যৌথ সভায় এই বাজেটের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
এতে ২০২২-২০২৩ অর্থবছরে সংশোধিত রাজস্ব বাজেট ৩৯৬ কোটি ৫ লাখ টাকা এবং ২০২৩-২০২৪ অর্থবছরে প্রাক্কলিত রাজস্ব বাজেট ৪০৫ কোটি ৩৫ লাখ টাকা অনুমোদন করা হয়। যা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে উপস্থাপন করা হবে।
সভায় উপাচার্য বলেন, বরাবরের মতো এবারও শিক্ষা ও গবেষণা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান প্রশাসন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সিন্ডিকেট ও এফসির যৌথ সভায় সহউপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, এফসি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর, এফসি সদস্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক আবু মুহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. সুলতান আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজব চৌধুরী, মোহাম্মদ আলী, মো. মোয়াজ্জম হোসাইন, এস এম ফজলুল হক, অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম ও সিন্ডিকেট সচিব কে এম নুর আহমদ উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
