নিউজ ডেস্ক।।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ‘কানেক্টিং ক্লাসরুমস’র অধীনে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড (আইএসএ) পেয়েছে দেশের ১৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। তার মধ্যে কুমিল্লা জেলার ১২ টি শিক্ষা প্রতিষ্টান । গত ৬ নভেম্বর বুধবার রাজধানীর হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে মান সম্মত শিক্ষা প্রদান ও শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচী সফল ভাবে বাস্তবায়ন করায় এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আহমেদ সাজ্জাদ রশিদ, বাংলাদেশে নিয়োজিত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বর, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) অ্যাড্রিয়ান চ্যাডউইক, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশসা। ব্রিটিশ কাউন্সিলের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর (এডুকেশন) ডেভিড মেনার্ড এবং হেড অব স্কুলস মোশাররফ তানসেন।
কুমিল্লা জেলার ১২ শিক্ষা প্রতিষ্টান গুলো হচ্ছে, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (লাকসাম), বড় সাঙ্গিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় (নাঙ্গলকোট), নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (সদর কুমিল্লা) , মজিদপুর উচ্চ বিদ্যালয় (তিতাস), চাঁদপুর জনতা উচ্চ বিদ্যালয় (সদর দক্ষিণ), কালির বাজার উচ্চ বিদ্যালয় (সদর দক্ষিণ), চাঁদগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় (লাকসাম), বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় (লাকসাম), চিওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (নাঙ্গলকোট), মন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয় (নাঙ্গলকোট), গাজীরহাট উচ্চ বিদ্যালয় (বিদ্যালয়টি নোয়াখালী জেলার), চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (চৌদ্দগ্রাম)। এ্যাম্বাসেডর হিসেবে মেন্টরিং করেছিলেন মোহাম্মদ শাহজামান শুভ, এ্যাম্বাসেডর ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং মিজানুর রহমান, এ্যাম্বাসেডর ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল