নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০১৯ সালে এইচএসসি (বিএমটি) কলেজগুলো এমপিওভুক্ত হলেও এইচএসসি (বিএমটি) কোর্সে দু’টি গুরুত্বপূর্ণ আবশ্যিক বিষয় কম্পিউটার ও হিসাব বিজ্ঞান পাঠদানকারী শিক্ষকরা নীতিমালার অসামঞ্জতার কারণে এমপিওভুক্ত হতে পারছেন না। এমতাবস্থায় এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর অসামঞ্জতা দূর করে এমপিওভুক্তির দাবি জানিয়েছেন এমপিওভুক্ত এইচএসসি (বিএমটি) কলেজের আবশ্যিক বিষয়ের এমপিও বঞ্চিত শিক্ষকরা।
আগামীকাল রবিবার (২৫ জুন) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর বিধিসমূহ স্পষ্টীকরণ/সামঞ্জস্য বিধান/সংশোধনের লক্ষ্যে সভা আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ সভাতে এইচএসসি (বিএমটি) কলেজের আবশ্যিক বিষয়ের এমপিও বঞ্চিত শিক্ষকরা নীতিমালার অসামঞ্জস্যতা দূর করে এমপিওভুক্তির দাবি জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবে।
আরও পড়ুনঃ
আগামীকালের সভায় এমপিওভুক্ত এইচএসসি (বিএমটি) কলেজের আবশ্যিক বিষয়ের এমপিও বঞ্চিত শিক্ষকদের বিষয়টি কার্যতালিকায় রয়েছে বলে নিশ্চিত করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা কারিগরি শিক্ষা বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, বিষয়টি নিয়ে আমরাও নিজেদের মধ্যে আলাপ করেছি। শুধুমাত্র নীতিমালার অসাঞ্জস্যতার কারণে তারা এমপিও বঞ্চিত হয়েছে। বছরের পর বছর আবশ্যিক বিষয়ের পাঠদান করেও এমপিওভুক্তি হতে না পেরে এসব শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন বলে জেনেছেন তারা।
জানা গেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম)শাখা চালু আছে,যা এইচএসসি এ-র সমমান। কিন্তু এ-ই শাখায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় অসামঞ্জস্যতা থাকায় শিক্ষকরা এমপিওভুক্তি হতে পারছেন না ফলে ছাত্র ছাত্রীদেরও শিক্ষালাভে সমস্যা হচ্ছে। এইচএসসি( বিএমটি) শাখায় ৮টি আব্যশিক বিষয় রয়েছে, যা সকল ট্রেডের/ (স্পেশালাইজেশনের) ছাত্র -ছাত্রীদের আব্যশিক হিসেবে পড়তে হয়। তার মধ্যে হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ ১, ২ এবং কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন ১, ২ বিষয় দুইটি অন্যতম গুরুত্বপূর্ণ হওয়ায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং কারিগরি শিক্ষা বোর্ড এর প্রতিনিধিত্বে-এই দুই বিষয়ে আব্যশিক হিসেবে শিক্ষক নিয়োগ দিয়েছেন। কিন্তু জনবল কাঠামোয় আব্যশিক হিসেবে না রাখায় কারিগরির অধিদপ্তর এসব শিক্ষককে এমপিওভুক্ত করতে পারছেন না অথচ বাংলা, ইংরেজি, ব্যাবসায় সংগঠন, এবং ব্যাবসা, গনিতে ও পরিসংখ্যান ১০০ নম্বরের বিষয় হলেও জনবল কাঠামোয় রাখায় এমপিও পেয়ে যাচ্ছেন। এটা খুবই বৈষম্যমূলক বলে মনে করছেন এ-ই দুই বিষয়ের শিক্ষকরা
এমপিও বঞ্চিত শিক্ষকরা বলেন, এইচএসসি (বিএমটি) শাথায় ৮ টি আবশ্যিক বিষয়ের মধ্যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ১ ও ২ এবং হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ ১ ও ২ রয়েছে, যা সবার জন্য বধ্যতামুলব। বিষয় দু’টি কম্পিউটার অপারেশন ও হিসাব রক্ষণ ট্রেড শিক্ষক পাঠদান করান। জনবল কাঠামোতে এ দু’টি বিষয়ের কোন পদ নেই। তাই এ দু’টি বিষয়ের নতুন পদ সৃষ্টি এবং আগে থেকে যে সকল কম্পিউটার অপারেশন ও হিসাব রক্ষণ ট্রেড শিক্ষক পাঠদান করাচ্ছেন তাদেরকে এমপিওভুক্ত করা হোক।
তারা আরও বলেন, বিএমটি প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও পর্যাপ্ত কম্পিউটার থাকা আবশ্যক। কম্পিউটার প্রদর্শক ও কম্পিউটার ল্যাব সহকারি এমপিওভুক্ত হলেও কম্পিউটার পাঠদানকারী শিক্ষক এমপিওভুক্ত হচ্ছেন না। অন্যদিকে, ব্যবসায় গণিত ও পরিসংখ্যান ১০০ মার্ক শিক্ষক এমপিওভুক্ত হলেও হিসাব বিজ্ঞান ২০০ মার্ক পাঠদানকারী শিক্ষক এমপিওভুক্ত হচ্ছেন না। এমতাবস্থায় আবিশ্যক বিষয়ে নতুন পদ সৃষ্টি এবং আবশ্যিক কম্পিউটার ও হিসাব বিজ্ঞান বিষয় দু’টি আগে থেকে যে সকল কম্পিউটার অপারেশন ও হিসাব রক্ষণ ট্রেড শিক্ষক পাঠদান করাচ্ছেন তাদেরকে এমপিওভুক্তির ব্যবস্থা করার জোর দাবি জানান তিনি।
এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার (এমপিও) জানিয়েছেন, বিষয়টি কার্যতালিকায় রয়েছে। তারাও চেষ্টা করছেন দ্রুত সমাধান করে এমপিওভুক্ত করার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
