নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর বিধিসমূহ স্পষ্টীকরণ/সামঞ্জস্য বিধান/সংশোধনের লক্ষ্যে সভা আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
আগামীকাল রবিবার (২৫ জুন) দুপুর ১২ টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সভা অনুষ্ঠিত হবে। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-০৩ অধিশাখা থেকে উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে সভার বিষয়ে জানানো হয়।
সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর বিধিসমূহ স্পষ্টীকরণ/সামঞ্জস্য বিধান/সংশোধনের লক্ষ্যে এ সভাটি অনুষ্ঠিত হবে।
সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাদরাসা ও কারিগরি শিক্ষাবিভাগের সচিব, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজি, মাদরাসা অধিদপ্তরের ডিজিসহ সহ সংশ্লিষ্টরা ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
