শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান। ৬টি ভিন্ন ক্যাটাগরির পদে ৬৪ জন শিক্ষক নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জুলাই।
১. পদের নাম: সহকারী শিক্ষক (বাংলা)
পদ সংখ্যা: ১০টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা বাংলায় স্নাতক (সম্মান) বা বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি
শিক্ষাজীবনে একটির বেশি (এসএসসি, এইচএসসি বা সমমান) পরীক্ষায় ২.৫০ জিপিএ এবং স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০, বিএড প্রশিক্ষণপ্রাপ্ত)
১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১, বিএড প্রশিক্ষণবিহীন)
২. পদের নাম: সহকারী শিক্ষক (ইংরেজি)
পদ সংখ্যা: ১০টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৩০০ নম্বরের ইংরেজিসহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা ইংরেজিতে স্নাতক (সম্মান) বা ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি
শিক্ষাজীবনে একটির বেশি (এসএসসি, এইচএসসি বা সমমান) পরীক্ষায় ২.৫০ জিপিএ এবং স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০, বিএড প্রশিক্ষণপ্রাপ্ত)
১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১, বিএড প্রশিক্ষণবিহীন)
৩. পদের নাম: সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)
পদ সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমান ও বিপিএড ডিগ্রি বা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা
শিক্ষাজীবনে একটির বেশি (এসএসসি, এইচএসসি বা সমমান) পরীক্ষায় ২.৫০ জিপিএ এবং স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৪. পদের নাম: জুনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা)
পদ সংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমান ও বিপিএড ডিগ্রি বা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা
শিক্ষাজীবনে একটির বেশি (এসএসসি, এইচএসসি বা সমমান) পরীক্ষায় ২.৫০ জিপিএ এবং স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৫. পদের নাম: জুনিয়র শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা)
পদ সংখ্যা: ৪টি
যোগ্যতা: ফাজিল বা সমমান ডিগ্রি
শিক্ষাজীবনে একটির বেশি (এসএসসি, এইচএসসি বা সমমান) পরীক্ষায় ২.৫০ জিপিএ এবং স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৬. পদের নাম: জুনিয়র শিক্ষক
পদ সংখ্যা: ৩৫টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ২.৫ জিপিএ বা সমমানের স্নাতক ডিগ্রি।
শিক্ষাজীবনে একটির বেশি (এসএসসি, এইচএসসি বা সমমান) পরীক্ষায় ২.৫০ জিপিএ এবং স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
বয়সসীমা: ২৫ মার্চ, ২০২০ সালের হিসেবে সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর বীর মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর)
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন
আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা
৪ থেকে ৬ নম্বর পদের জন্য ৩০০ টাকা
আবেদনের সময়সীমা: ৩১ জুলাই, ২০২৩
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল