নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটের সদস্য হিসেবে সরকারের উচ্চপদস্থ পাঁচ কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের একাধিক সিনেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
সিনেট সদস্যরা জানান, ১৮ মে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারের পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের সিনট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর ১৯ (সি) ধারা অনুযায়ী তাদের মনোনয়ন দেয় সরকার।
মনোনীত সিনেট সদস্যরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, ঢাকা বিভাগের কমিশনার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়), অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-২), এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১।
আগামী ৩ বছর তারা এ দায়িত্ব পালন করবেন। তবে সিনেট অধিবেশনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে এ মেয়াদ শুরু হবে।
এদিকে শনিবার বিকেল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়টির ৪০তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে।
এ সভায় সরকার কর্তৃক মনোনীত ওই সিনেটরদের অংশগ্রহণের কথা রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
