গাইবান্ধাঃ জেলার সদর থানায় ঘুষ বাণিজ্য, সেবাগ্রহীতাদের হয়রানি এবং সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মিডিয়াকর্মী ও ভুক্তভোগীরা যখন আন্দোলনে সোচ্চার ঠিক এমন পরিস্থিতির মধ্যেই মানিক রানা নামের একজন উপ-পুলিশ পরিদর্শকের ঘুষের টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
টাকা নেওয়ার ওই ভিডিওটি ছড়িয়ে পড়ায় ওই পুলিশ কর্মকর্তার প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ।
টাকা নেয়ার ওই ভিডিওতে দেখা যায় সদর থানার এসআই মানিক রানা দ্রুত পায়ে হেঁটে থানার এসআইদের অফিস কক্ষে প্রবেশ করছেন।
পরে নির্ধারিত একটি টেবিলের চেয়ারে বসে প্রথম দফায় টাকা নিয়ে এদিক ওদিক তাকিয়ে দ্বিতীয় দফায় আবারও টাকা নিয়ে পুলিশের পোশাক পরিহিত তার বুক পকেটে রাখে এবং পাশে যার নিকট টাকা গ্রহন করেন তাকে হাত দিয়ে থাকতে ইশারা করে চেয়ার থেকে উঠে যান।
তবে কার কাছ থেকে কি কারনে তিনি টাকা নিয়েছেন বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি।
James Robart নামে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছাড়া হয়েছে। তবে কার কাছ থেকে কি কারনে তিনি টাকা নিয়েছেন বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি এবং ভিডিওটি কবে করা হয়েছে, সে সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
