ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার চেক অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার এই চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে।
বুধবার (২১ জুন) দুপুর ২টায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার চেক অনুমোদন দেয় মন্ত্রণালয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মো. আবুল বাসার। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে উৎসব ভাতার চেকে স্বাক্ষর হয়েছে। এটি এখন অধিদপ্তরে আসবে। এরপর অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিস্বাক্ষর করবেন।
মো. আবুল বাসার আরও বলেন, আমাদের অধিদপ্তর থেকে প্রতিস্বাক্ষর করে আজকেই চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। তবে সময় স্বল্পতার কারণে এটি সম্ভব না হলে আগামীকাল বৃহস্পতিবার চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
