ঢাকাঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ১ম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়। এতে পাসের হার ছিল ৭১.৭১ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভর্তিচ্ছুরা ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখতে পারছেন।
এর আগে, ১৭ জুন সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫৫০টি আসনের বিপরীতে ৩৮ হাজার ৭৭৬ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন।
এ সাত কলেজ হলো- ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
