নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। উৎসব ভাতার চেক অনুদান বণ্টনকারী চারটি রাষ্ট্রীয় ব্যাংকে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
স্কুল-কলেজের শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন। শিক্ষক-কর্মচারীরা আগামী ২৬ জুন পর্যন্ত উৎসব ভাতার টাকা তুলতে পারবেন। বুধবারের মধ্যে মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঈদুল আজহার উৎসব ভাতার চেক ছাড় হবে বলে জানা গেছে।

এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন।
মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর তথ্যমতে, সারাদেশে সাড়ে পাঁচ লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন।
বর্তমান মূল্যস্ফীতিতে শিক্ষকদের এ উৎসব ভাতা নিয়ে অসন্তুষ্ট রয়েছে। ২০০৪ সাল থেকে এমপিওভুক্ত শিক্ষকরা বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসা শিক্ষকরা মূল বেতনে শতভাগ উৎসব ভাতা, সরকারি শিক্ষকদের মতো চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়ে আসছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
