নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলার গোপালদী পৌরসভা, টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভা ও বগুড়া জেলার তালোড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (২১ জুন)। নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী এ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশন ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং ৩টি পৌরসভার (নারায়ণগঞ্জ জেলার গোপালদী পৌরসভা, টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভা ও বগুড়া জেলার তালোড়া পৌরসভা) সাধারণ নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী ২১ জুন বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
