স্কুলে অর্ধ বার্ষিক পরীক্ষা: ফ্যান খুলে আহত ৪ শিক্ষার্থী

মাদারীপুরঃ জেলার সদর উপজেলায় পরীক্ষা চলাকালীন একটি স্কুলের ফ্যান খুলে পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়া এ. সি. নর্থ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, স্কুলে অর্ধ বার্ষিক পরীক্ষা চলছিল। পরীক্ষার শুরু আগে শিক্ষার্থীরা কক্ষে গিয়ে বসে। হঠাৎ বিকট শব্দে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে চার জন আহত হয়।

আহত এক শিক্ষার্থীর নানা বলেন, ‘আমার নাতি খুবই অসুস্থ। তার কপালে আঘাত লেগেছে। একটি বেসরকারি স্কুলের ফ্যান খুলে শিক্ষার্থীরা আহত হবে, এটা ভাবা যায়! এই ঘটনা শিক্ষকদের গাফিলতির কারণে ঘটেছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রঞ্জন মন্ডল বলেন, পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে ঘণ্টা দেয়া হয়। তারপর শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরে তাদের ওপর ফ্যান পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখন তাদের কী অবস্থা সেটা আমি জানি না।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.