সবার সবুরে মেওয়া ফলেনা
সাহাজান সাজু
সুখের কড়ি জমিয়েছিলাম
সুখ কিনবো বলে,
সুখ যে এখন কষ্ট দিচ্ছে ছলে বলে
কৌশলে!
কাক কালো আর বক সাদা হয়
তাই তো সত্য জানি,
কালো কাকের সাদা পালক
মিথ্যের হাতছানি।
সবুরে বৃক্ষ লালন করেছি
মেওয়া ফলনের আশে,
সবুরের মেওয়া মাকাল হয়েছে
নির্মম ভাগ্য দোষে।।
মিথ্যের সাথে ঘর বসতি
নিদারুন নিঠুর তায়,
হেরেছি আমি তোমাদের খেলায়
সুচতুর চতুরতায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
