মাদ্রাসাছাত্রকে ধর্ষণের চেষ্টা, শিক্ষক কারাগারে

চট্টগ্রামঃ জেলার সাতকানিয়া উপজেলা সদরে ১৫ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। তাঁর নাম মো. নুরুল কাদের (২৮)। আজ সোমবার দুপুরে তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মো. নুরুল কাদেরের বাড়ি বান্দরবানের লামা উপজেলায়। তিনি সাতকানিয়া উপজেলা সদরের একটি দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।

পুলিশ ও মাদ্রাসাছাত্রের পারিবারিক সূত্রে জানা যায়, ২০২১ সালে ওই মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয় ওই ছাত্র। ১১ জুন ছাত্রকে ধর্ষণের চেষ্টা করেন মো. নুরুল কাদের। একপর্যায়ে ওই ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। তখন বিষয়টি জানাজানি হয়।

গতকাল রবিবার সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দারা ভোয়ালিয়াপাড়া এলাকায় ডেকে এনে নুরুল কাদেরকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গতকাল রাতে ওই ছাত্রের বড় ভাই বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল কাদেরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৬/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.