নওগাঁঃ জেলার পত্নীতলা ও পোরশা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেলে পৃথকস্থানে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়ন ফতেপুর গ্রামের আ. সামাদ মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৪৫), একই গ্রামের হবিবর রহমানের ছেলে মোতাহার হোসেন (৩৫)। আরেকজন ওই উপজেলার দিবর ইউনিয়নের ছোটমহারন্ছদী গ্রামের ফুদ্দীনের মন্ডলের ছেলে মাসুদ রানা (১৯)। এছাড়া পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পুর্বজিরানী পাড়া এলাকার হক (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, মাঠে ধান শুকানোর কাজ করতে গিয়ে বিকেলের দিকে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এদিকে পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গিয়ে বজ্রপাতে আজিজুল হক নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত আজিজুল হক উপজেলার নিতপুর সোহাতী গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
