ঢাকাঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল ডেন্টাল ইউনিটে প্রথম বর্ষে প্রথম দফায় মেইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিডিএস কোর্সে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে প্রথম দফায় মাইগ্রেশন শেষে অপেক্ষমাণ তালিকা থেকে ৫৬ জনকে মনোনীত করা হয়েছে। ঢাকা ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটগুলোতে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের কলেজের অধ্যক্ষের দফতরে যোগাযোগ করে ২৬ জুনের মধ্যে মাইগ্রেশনপ্রক্রিয়ায় ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়েছে।
এ সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হতে না পারলে উভয় কলেজে ছাত্রত্ব বাতিল হবে। অন্যদিকে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ২৬ জুনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তিপ্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে।
শিক্ষার্থীরা অপেক্ষমাণ তালিকা ও মাইগ্রেশনের ফল স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে জানতে পারবেন ।
সংশ্লিষ্ট শিক্ষার্থীকে টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে এ–সংক্রান্ত তথ্য জানানো হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
