যশোরে স্কুলের দফতরির গলা কাটা লাশ উদ্ধার

যশোরঃ জেলা সদরের মমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের এক দফতরির গলা কা টা লা শনিবার (১৭ জুন) সকালে উদ্ধার হয়েছে। নওদা গ্রামে তার নিজ বাড়ির অদূরে এই লা শ উদ্ধার হয়। তার নাম হাফার আলী (৫০)। তিনি গ্রামের মৃত হানেফ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার সকাল আটটায় স্থানীয় লোকজন তার বাড়ির অদূরে গলাকা টা লা শ পড়ে থাকতে দেখেন। পরে বাড়ির লোকজন খবর শুনে ঘটনাস্থলে যান। ম র দেহ দেখতে এলাকার মানুষ সেখানে ভিড় জমান।

খবর পেয়ে পুলিশ হাফার আলীর লা শ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় ।

মৃত হাফার আলির চাচা দোকানী এজাজ জানান, তার ভাইপো পারিবারিক দ্বন্দ্বে নিজের গাছিদা দিয়ে নিজেই গলা কেটে আ-ত্মহ-ত্যা করেছে ।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, স্ত্রীর সাথে হাফার আলীর দ্বন্দ্ব চলে আসছিল। এটা এলাকার সবাই জানেন। এটা হ-ত্যাকাণ্ড হলে এ বিষয়টি সামনে এনে তদন্ত করতে হবে।

আবার তথ্য মিলেছে পরিবারে একাংশ সকাল থেকেই প্রচার করছে হাফার আলী নিজের গলা নিজেই কেটে ফেলে আ-ত্মহ-ত্যা করেছে।

কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান, মৃ-ত্যুর কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.