ঈদের ছুটি একদিন বাড়ছে!

ঢাকাঃ আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রিসভা।

মঙ্গলবার (১৩ জুন) সাংবাদিকদের এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি।

সচিবালয়ে মঙ্গলবার মন্ত্রিসভা কমিটির সভা শেষে মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, “ঈদের ছুটি ২৮ জুন থেকে শুরু না করে ২৭ জুন থেকে শুরুর সুপারিশ করেছে মন্ত্রিসভা কমিটি। ছুটি একদিন বাড়িয়ে দিলে ঈদে চাপ কমবে।”

মন্ত্রিসভা কমিটি ২৭ জুন থেকে ঈদের ছুটি দেওয়ার সুপারিশ করেছে। এই সুপারিশ অনুমোদন পেলে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত কোরবানির ঈদের ছুটি হবে। মন্ত্রী মোজাম্মেল বলেন, কমিটি ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করলেও এ বিষয়ে মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভায় উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.