কিশোরগঞ্জঃ জেলার ভৈরবের ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে নাজা বেগম (১৮) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকেলে পানিতে ডুবে মারা যায় তার ছোট ভাই নিরব মোল্লা।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে নিরব মোল্লা ফুটবল খেলতে বাড়ির পাশে মাঠে যায়। খেলার সময় ফুটবলটি পাশের জলাশয়ে পড়ে গেলে নিরব সেটি তুলে আনতে জলাশয়ে নামে। এ সময় সে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শোক সইতে না পেরে বড় বোন নাজা বেগম বাড়ির তিন তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধোর করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। এরপর ঢাকায় আনার পথে নারায়ণগঞ্জের ভুলতার কাছাকাছি এল মৃত্যর কোলে ঢলে পড়ে নাজা বেগম।
নিরম মোল্লা ও নাজা বেগম ভৈরবের পৌর এলাকার চন্ডীবের গ্রামের মোল্লা বাড়ির বাছির মিয়া সন্তান। তাদের মধ্যে নিরব স্থানীয় ব্রু-বার্ড কিন্ডারগার্টেন এর ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল আর নাজা বেগম ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
নিরবের চাচা নাছির মোল্লা বলেন, ‘আমার ভাতিজা পানিতে ডুবে মারা যায়। এ খবর পেয়ে ভাতিজি আত্মহত্যা করে। বিষয়টি খুবই বেদনাদায়ক।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, ঘটনাটি দুঃখজনক। মারা যাওয়া রোগীকে ডাক্তারগণ জীবিত করে দিতে পারবেন না। নিহতের স্বজনরা ডাক্তারসহ ৪ জনকে মেরে আহত করেছে। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনা জানিয়ে আইনি ব্যবস্থা নেয়ার চিন্তা করছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
