ঢাকাঃ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মীর। রিখটার স্কেলে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে সেখানে, এতে করে দিল্লি এবং উত্তর ভারতের অনেক স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ভূমিকম্প হয় বলে খবরে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
এনডিটিভি জানায়, দুপুর দেড়টার পর আঘাত হানা এই ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তবে তাৎক্ষণিকভাবে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের লাহোরেও কম্পন অনুভূত হয়েছে।
এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক টুইট বার্তায় জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১টা ৩৩ মিনিটে ভারতশাসিত কাশ্মীরের ডোডা এলাকায় ভূপৃষ্ঠের ৬ কিলোমিটার গভীরে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
এদিকে পাকিস্তানের গণমাধ্যমে তথ্যমতে, ৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ার। এ সময় আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।
এমনকি ভূমিকম্পটি খাইবার পাখতুনখোয়ার অ্যাবোটাবাদ, সোয়াবি এবং সোয়াত এলাকায়ও আঘাত হেনেছে।
ভূমিকম্পের আঘাতে অফিস এবং বাসা-বাড়ি থেকে ভয়ে বেরিয়ে আসে মানুষ। তবে এ ভূমিকম্পে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যমগুলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
