নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি।
গতকাল জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এই নাম প্রস্তাব করেন।
পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাব গৃহীত হয়।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ডা. আফছারুল আমীনের মৃত্যুতে কমিটির সভাপতির পদটি শূন্য হয়েছিল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
