এইমাত্র পাওয়া

অতিরিক্ত দুই ঘন্টা ক্লাস করানোর প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহঃ জেলার ভালুকায় বেতনের সঙ্গে অতিরিক্ত এক হাজার টাকা আদায় ও সরকারি নিয়মবহির্ভূত অতিরিক্ত দুই ঘন্টা ক্লাস করানোর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (০৫ জুন) সকালে প্রায় পৌনে একঘণ্টা মহসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র গরমে যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে।

জানা যায়, উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টার বাড়ী এলাকায় জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ৯ শতাধিক ছাত্র-ছাত্রীর নির্ধারিত মাসিক বেতনের সঙ্গে অতিরিক্ত এক হাজার টাকা আদায় ও সরকারি নিয়মবহির্ভূত অতিরিক্ত দুই ঘণ্টা ক্লাস নেন স্কুল কর্তৃপক্ষ। এতে বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে ছাত্র-ছাত্রীরা।

শিক্ষার্থীরা বলেন, স্কুল কর্তৃপক্ষ জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করায় ম্যানেজিং কমিটির কাছে অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে মহাসড়ক অবরোধ করি।

রাস্তা অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন এবং হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজের সভাপতি লায়ন এম এ রশিদ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.