এইমাত্র পাওয়া

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে হাইকোর্টে রিট

দৃষ্টি প্রতিবন্ধী সুদীপ দাস বিচারক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন। রিটে তিনি তার পরীক্ষায় শ্রুতি লেখক দিতে নির্দেশনা চেয়েছেন।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুদীপ দাসের পক্ষে অ্যাডভোকেট কুমার দেবুল দে এ রিট দায়ের করেন।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

আগামী শুক্রবার বিচারক নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার সুদীপ দাসকে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ‘অন্ধ হলে বিচারক হওয়াও যেন বন্ধ।’

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে বিচারক নিয়োগ বিধিতে রয়েছে এমনটা। যাতে নেই দৃষ্টিপ্রতিবন্ধি কাউকে শ্রুতি লেখক দেয়ার নিয়ম। ফলে পরপর দুই বছর পরীক্ষায় বসলেও খালি খাতা ফেরত দেন হতভাগ্য সুদীপ। জীবনযুদ্ধে এতটা পথ পাড়ি দিয়েও এখন হতাশ এই যুবক। যদিও ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করছেন অন্ধ বিচারকেরা।

সুদীপ দাস একবুক স্বপ্ন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন পড়েছিলেন বিচারক হবেন বলে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.