কক্সবাজারঃ জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মো. বশির আহমেদ (১৯) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (৫ জুন) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ব্লক সি-৬ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. বশির আহমেদ উখিয়ার ৬ নম্বর ক্যাম্পের ব্লক সি/৯ এর মৃত রহমত উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, উখিয়ার ৬ নম্বর ক্যাম্পে আরসা সন্ত্রাসী সাদ্দামের নেতৃত্বে ৮/১০ জন আরসা সদস্য একত্রিত হয়ে মাদরাসা শিক্ষার্থী মো. বশিরকে গলায় ও বুকে গুলি করে পালিয়ে যায়।পরবর্তীতে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ও পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বশিরকে মৃত ঘোষণা করেন।
শেখ মোহাম্মদ আলী আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
