ফেনীঃ জেলার ছাগলনাইয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত হয়েছেন।
সোমবার (৫ জুন) সকালে উপজেলার কালাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মজনু মজুমদার (৩৫) চট্টগ্রামের ফটিকছড়ির শান্তিরহাট উত্তর জুজখোলা (মহানগর) এলাকার বাসিন্দা। তিনি ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে কর্মরত ছিলেন।
জানা যায়, সোমবার সকালে ফেনী-ছাগলানাইয়া সড়কে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. সোয়াইব ইমতিয়াজ জানান, সোমবার সকালে হাসপাতালে আনার আগেই মজনুর মৃত্যু হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
