এইমাত্র পাওয়া

চবিতে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষে প্রক্টর আহত

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ চলছে। এতে প্রক্টর আহত হয়েছেন বলে খবর জানা গেছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে আবারও শাখা ছাত্রলীগের দুই পক্ষ ‘সিএফসি’ ও ‘সিক্সটি নাইন’ এর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

প্রক্টর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চবি নিরাপত্তা কর্মকর্তা শেখ আব্দুর রাজ্জাক।

এর আগে, গতকাল বুধবার রাত ১০টার দিকে খাবারের হোটেলে বসাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহকারী প্রক্টর, পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আনুমানিক ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল-সংলগ্ন একটি হোটেলে সংঘর্ষের সূত্রপাত হয়, যা থেমে থেমে প্রায় রাত ১২টা পর্যন্ত চলে। সংঘর্ষে পাঁচজন ছাত্র আহত হয়ে চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.